মাদ্রাসাছাত্র হিমেলকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ স্বজনদের

গাজীপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৭

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদ্রাসাছাত্র মাহাথির মোহাম্মদ হিমেল খানকে (১৩) পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে ফেলা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার মামা শামীম আহমেদ। গত রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে তিন জনকে আসামি করে এই অভিযোগ করা হয়।

অভিযুক্তরা হলেন—পূবাইলের তালটিয়া এলাকার মৃত হাছেন আলীর ছেলে মাদ্রাসার মুহতামিম (পরিচালক) মুফতি মুহাম্মদুল্লাহসহ ও তার দুই সহযোগী।

এর আগে শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কালীগঞ্জের নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকার নগরভেলা মাদ্রাসা ও এতিমখানার পুকুর থেকে হিমেলের লাশ উদ্ধার করে পুলিশ। সে পূবাইলের হারবাইদ এলাকার প্রবাসী কবির খানের ছেলে। ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। 

শামীম আহমেদ জানান, গত শনিবার পুকুর থেকে হিমেলের লাশ উদ্ধার করা হয়। এরপর সুরতহাল প্রতিবেদনে পানিতে ডুবে মৃত্যুর কথা উল্লেখ থাকলেও তার মৃত্যু কোনও আঘাতে বা অন্য কারণে হয়েছে কিনা তা জানতে চেয়ে ময়নাতদন্তের জন্য আবেদন করেছে পুলিশ।  

অভিযোগপত্রে শামীম আহমেদ উল্লেখ করেছেন, মাদ্রাসার শিক্ষক মুফতি জহির উদ্দিন খন্দকার শনিবার বিকাল আনুমানিক সাড়ে ৩টায় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল দিয়ে জানান, হিমেল অসুস্থ, তাকে নিয়ে তিনি মৈনারটেক এলাকার এস্টার হাসপাতালে যাচ্ছেন। আপনিও (শামীম) আসেন। খবর পেয়ে ওই হাসপাতালে যাওয়ার পথে বিকাল সাড়ে ৪টায় স্থানীয় তেরমোখ সেতুর ওপরে একটি অ্যাম্বুলেন্সে হিমেলকে মৃত অবস্থায় দেখতে পান। অ্যাম্বুলেন্সের সঙ্গে থাকা মাদ্রাসার মুহতামিম (পরিচালক) মুফতি মুহাম্মদুল্লাহ কাছে হিমেলের মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। ওই সময় তারা অ্যাম্বুলেন্সে করে হিমেলের লাশ মাদ্রাসায় নিয়ে যান। পরে মাদ্রাসায় গেলে অন্য ছাত্ররা জানায়, হিমেলকে মৃত অবস্থায় মাদ্রাসার পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কালীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল (মাদ্রাসা) থেকে লাশ করে থানায় নিয়ে যায়।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা হিমেলকে পরিকল্পিতভাবে হত্যা করে মাদ্রাসার পুকুরে ফেলে দেয়। পরে হত্যার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিতের চেষ্টা করে তারা ওইসব নাটক সাজিয়েছে।

অভিযুক্ত নগরভেলা মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম (পরিচালক) মুফতি মুহাম্মদুল্লাহ এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি পুলিশের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মধুসূদন পান্ডে বলেন, ‘লাশ উদ্ধারের পর রবিবার সাধারণ ডায়েরি (জিডি) করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী