মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় সড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাসড়কের পাশে লাশ দেখে স্থানীয়রা গজারিয়া থানা পুলিশকে খবর দেন। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝোপ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ওই যুবককে হত্যা করে রাতের আঁধারে মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি ইউনিয়নের হাঁস পয়েন্ট এলাকায় মহাসড়কের পাশে লাশ পড়ে থাকার সংবাদ দেন স্থানীয়রা। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে গজারিয়া থানায় নিয়ে যাওযা হয়। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।









