পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ৮ এসএসসি পরীক্ষার্থী আহত

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:২১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:২১

গোপালগঞ্জের কাশিয়ানীতে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আট এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার রামদিয়া ক্লিনিক ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার রামদিয়া-সাতপাড় সড়কের সীতারামপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতরা উপজেলার ঘোনাপাড়া আর আর উচ্চ বিদ্যালয় ও দেবাসুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আহতরা হলেন- সুরমা খানম, নাদিরা খানম, সাগরিকা খানম, আল্লাদী খানম, রনি শেখ, তানজিলা খানম, তিথি খানম ও সাজ্জাদ মোল্লা। এর মধ্যে গুরুতর আহত সাগরিকাসহ দুজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থীরা জানান, রামদিয়া সরকারি এসকে কলেজ পরীক্ষাকেন্দ্র থেকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিয়ে আট শিক্ষার্থী ইজিবাইকে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। সীতারামপুর-বেথুড়ীর মধ্যবর্তী স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি নছিমনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় ইজিবাইক উল্টে আট শিক্ষার্থী আহত হয়। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কেটে-ছিঁড়ে গুরুতর জখম হয়েছে।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পরীক্ষা কেন্দ্রের সচিব মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পরীক্ষার্থীরা রামদিয়া সরকারি এস কে কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে ইজিবাইকে করে বাড়িতে ফিরছিল। পথে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের বিশেষ ব্যবস্থা পরীক্ষা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী