বিয়ের ৭ দিন পর স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ১৩:২১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৩:২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে মো. শামীম (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন আসমি শামীম। তিনি রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাচাইখা গ্রামের মনির মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৩ আগস্ট শামীমের সঙ্গে ভুলতা ইউনিয়নের মনির হোসেনের মেয়ে শিউলি আক্তারের বিয়ে হয়। বিয়ের দুই দিন না যেতেই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কলহ দেখা দেয়। এর জের ধরে বিয়ের সাত দিনের মাথায় ৩০ আগস্ট রাতে শিউলিকে বটি দিয়ে জবাই করে হত্যা করেন শামীম। ভোরে খবর পেয়ে ওইদিনই শামীমসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন শিউলির মা আমেনা বেগম। 

এই মামলায় আসামি শামীমকে গ্রেফতার করে পুলিশ। এরপর তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরবর্তী সময়ে শামীমকে একমাত্র দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরপর মামলার বিচারকাজ শুরু হয়। ১১ জনেস সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় দিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান