মুন্সীগঞ্জে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:১০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:১০

মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলামও রয়েছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ তাদেরকে মিছিল করতে মানা করলে অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় ৩০ পুলিশ সদস্য আহত হয়েছেন। কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, বিএনপির নেতাকর্মীরা দাবি করছেন তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। যাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের