শিশু অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪১

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু অপহরণের মামলায় আকাশ ওরফে আসাদুল্লাহ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় দুই জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘ফতুল্লার মুসলিমনগর এলাকায় একটি স্পিনিং মিলে চাকরি করতেন সারোয়ার মোল্লার স্ত্রী খোরশেদা বেগম ও খোরশেদার বড় বোন জাহেদা বেগম। জাহেদার সঙ্গে আকাশের ফোনে পরিচয় হয়। এর মধ্যে ২০১৩ সালের ২২ নভেম্বর রাতে খোরশেদার বাড়িতে বেড়াতে আসেন আকাশ। এ সময় চুল কাটার কথা বলে খোরশেদার ছেলে আবু রায়হানকে নিয়ে যান। এরপর রায়হানকে নিয়ে আর বাড়ি ফেরেননি আকাশ। পরে জিম্মি করে মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় মামলা হলে পুলিশ অপহৃত শিশুকে উদ্ধার করে।’

/এসএইচ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের