কলেজশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার, শিক্ষার্থী আটক

গাজীপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:১০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:১০

নরসিংদী সদর উপজেলায় আব্দুল্লাহ আলী (৩২) নামে এক কলেজশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে শহরের হাজিপুর হাজিপুরে এলাকার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।

আব্দুল্লাহ আলী নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। তিনি সদর উপজেলার হাজীপুর গ্রামের আবু তাহের মোহাম্মদের ছেলে। আব্দুল্লাহ আলীর চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। 

পুলিশ ও স্বজনদের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর প্রায় ১৪ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেলফ’ লিখে পোস্ট করেছিলেন আব্দুল্লাহ আলী।

নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, কয়েক মাস ধরে নরসিংদী মডেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে প্রাইভেট পড়াতেন আব্দুল্লাহ আলী। কিছুদিন পর ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই ছাত্রী তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। চাপ সামলাতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও জানান, মৃত্যুর ১৪ ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেলফ’ লিখে পোস্ট করেন। বাড়ির লোকজন ধাক্কাধাক্কি করে ঘরের দরজা খুলতে না পেরে ভেঙে ঢুকে দেখেন, গলায় শাড়ি পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে নরসিংদী মডেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক ছাত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী