ফেনসিডিলসহ গ্রেফতার আ.লীগ নেত্রী কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ২০:১৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ২০:২৮

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ফেনসিডিলসহ সোনিয়া আক্তার নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার গোবিন্দাসী পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সোনিয়া আক্তার উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, সোনিয়া আক্তার দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ছয় বোতল ফেনসিডিল পাওয়া যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী আব্দুর রাজ্জাক পালিয়ে যান। সোনিয়াকে থানা পুলিশের মাধ্যমে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি বলেন, ‘মাদকসহ সোনিয়া আটক হওয়ার বিষয়টি জেনেছি। আমি অসুস্থ। এ বিষয়ে পরে কথা বলবো।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, আটকের পর সোনিয়া আক্তারসহ দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বিকালে সোনিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম