‘আগামী নির্বাচনে মানুষ নৌকায় ভোট দিয়ে জবাব দেবে’

শরীয়তপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৯

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বিএনপির নেতারা বলে, বাংলাদেশ থেকে তারা পাকিস্তান আমলে ভালো ছিল। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধাসহ বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে বিজয়ী করে জবাব দেবে।’

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শরীয়তপুরের সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পুলিশ সুপার মো. সাইফুল হক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, এলজিইডির প্রকল্প পরিচালক মো. আব্দুল হাকিম, শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজীসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

জানা গেছে, ৬৬৫০ দশমিক ৪০ বর্গফুটের তিন তলা বিশিষ্ট  শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে ব্যয় হয়েছে দুই কোটি ৩৩ লাখ ৫৪ হাজার ৩৮৭ দশমিক ২৬ টাকা ও জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন নির্মাণে ব্যয় হয়েছে দুই কোটি সাত লাখ ৫৪ হাজার ৭৫০ টাকা।

/এফআর/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী