মুক্তিযোদ্ধা সংসদে অ্যাডহক কমিটি, ৬ মাসের মধ্যে নির্বাচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ১৯:৩১আপডেট : ২৪ জুন ২০২৫, ১৯:৩১

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম পরিচালনায় ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার (২৪ জুন) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. নঈম জাহাঙ্গীর। অন্য সদস্যরা হলেন— মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, সাদেক আহমেদ খান, সৈয়দ আবুল বাশার, সিরাজুল হক, মো. মনসুর আলী সরকার, অনিল বরণ রায়, নুরুল ইসলাম, আব্দুল্লাহ হিল শাফী, জাহাঙ্গীর কবীর এবং প্রকৌশলী জাকারিয়া আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২ (সংশোধিত অধ্যাদেশ ২০২৫)-এর ধারা ৬(ণ) এবং ধারা ১৪(৪) ও (৫)-এর ভিত্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৯৮তম সভার অনুমোদন সাপেক্ষে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিবন্ধিত সংগঠন মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র, প্রযোজ্য আইন ও বিধিমালার আলোকে দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, হেলাল মোর্শেদ খানের (বীর বিক্রম) নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ৮ জুন। এরপর হাইকোর্টের নির্দেশে ২০১৭ সালের ১৯ জুলাই কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ করে সরকার। প্রশাসক নিয়োগের কার্যক্রমে নানা জটিলতা দেখা দেয় এবং দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধারা নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন।

পরে ২০২১ সালের ১৮ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সেই কমিশন ২০২৩ সালের ১৪ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং ভোটগ্রহণের দিন ধার্য করা হয় ১৩ মে। তবে পরে ভোট স্থগিত করা হয়।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের