রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ পৌর কাউন্সিলর গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৬

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ তাজুল ইসলাম (৪০) নামে এক পৌর কাউন্সিল ও তার সহযোগী হৃদয় মীরকে (২২) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালুখালী উপজেলা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তাজুল ইসলাম পাংশা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি পৌরসভার কোড়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম খালাসীর ছেলে। হৃদয় মীর পৌরসভার নারায়ণপুর গ্রামের আব্দুর রহমান মীরের ছেলে। তাজুল ইসলাম স্থানীয় ‘তাইজেল’ বাহিনীর প্রধান হিসেবে পরিচিত।

পুলিশ সুপার জানান, মঙ্গলবার সন্ধ্যায় কালুখালীর সাওরাইল ইউনিয়নের চারাখালী গ্রামের মেহগনি বাগান থেকে দুই জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাজুলের বিরুদ্ধে পাংশা থানায় আগের তিনটি অস্ত্রসহ মোট আটটি মামলা এবং হৃদয় মীরের বিরুদ্ধে একই থানায় আগের তিনটি বিভিন্ন মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার পর জেলা আদালতে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম