জমি নিয়ে বিরোধ, মামলা করায় বাদীর ছেলেকে ‘কুপিয়ে হত্যা’

শরীয়তপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৮

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মতিউর রহমান মুন্সি (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মোক্তারের চর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মতিউর মৃধাকান্দি গ্রামের মৃত আব্দুল করিম মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী ইকবাল মৃধা, বাদল মৃধা ও বিল্লাল মৃধাদের সঙ্গে ১০ শতাংশ জমি নিয়ে মতিউরের পরিবারের বিরোধ চলছিল। গত ২৩ আগস্ট মৃধারা জমি দখল করে রাতের আঁধারে ঘর নির্মাণ করেন। এ ঘটনায় মতিউরের মা বানেজা বিবি মৃধা পরিবারের কয়েকজনের বিরুদ্ধে নড়িয়া থানায় মামলা করেন। এরপর তারা মতিউর ও তার মায়ের ওপর ক্ষুব্ধ হন। সম্প্রতি তারা আদালত থেকে জামিনে বের হয়ে আসেন। তাদের ভয়ে মাকে নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নেন মতিউর। জরুরি প্রয়োজনে মঙ্গলবার রাতে তিনি বাড়িতে আসেন। আজ সকালে বসতঘরে ঢুকে মতিউরকে কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মুত্যু হয়।

মতিউরের বোন বকুল আক্তার বলেন, ‌‘ইকবাল, বাদল ও বিল্লালসহ ১০-২২ জন আমার ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। ওরা দীর্ঘদিন থেকে আমার ভাই ও মাকে হুমকি দিয়ে আসছিল। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশের কাছে ছুটে গিয়েছি, ধরনা দিয়েছি। কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়ায়নি।’

মতিউরের ভাই রিপন মুন্সি বলেন, ‘ওরা আমাদের মারধর করে জমি দখল করে ঘর তুলেছে। এ কারণে আমার মা মামলা করেছিল। এতে আরও ক্ষুব্ধ হয় তারা। জামিনে বেরিয়ে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’

সদর হাসপাতালের চিকিৎসক সুমন কুমার পোদ্দার জানান, হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই মতিউরের মৃত্যু হয়। তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবির হোসেন জানান, ইকবাল, বাদল ও বিল্লালসহ কয়েকজনের সঙ্গে জমি নিয়ে মতিউর রহমানের বিরোধ ছিল। এর জের ধরে তাকে হত্যা করা হয়ে বলে ধারণা করা হচ্ছে।হত্যাকাণ্ডের পর মৃধা বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। 

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের