ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩২

মুন্সীগঞ্জের গজারিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতারের পর আদালতে তোলা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি গজারিয়া উপজেলা ছাত্রলীগের একটি পদে ছিলেন।

গজারিয়া থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, অভিযুক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার ওই পোস্টে ধর্ম নিয়ে কটূক্তি করা হয়। পোস্টটি দেখার পর এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়।

তিনি আরও জানান, গজারিয়া উপজেলা শাখা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক ইউনুস প্রধান থানায় একটি লিখিত অভিযোগ দিলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে নিজের অবস্থানে অনড় থাকেন অভিযুক্ত যুবক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বাদী উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ ইউনুস প্রধান বলেন, তার এই পোস্টের কারণে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টিকে ইস্যু বানিয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তিনি নিজে থানা অভিযোগ করেছেন। যাতে আইনের মাধ্যমে বিষয়টি সমাধান হয়। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করেছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের