জঙ্গলে পড়ে ছিল হলমার্কের নিরাপত্তা প্রহরীর লাশ

গাজীপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২২, ১২:৩৪আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১২:৩৪

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকার জঙ্গল থেকে রয়েল সরকার (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২ অক্টোবর) সকাল ১০টায় নগরচর এলাকায় আলোচিত হলমার্ক গ্রুপের কারখানার পাশের জঙ্গল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

রয়েল সরকার কুড়িগ্রামের কচাকাটা উপজেলার সাতানা গ্রামের বাসিন্দা। তিনি হলমার্ক গ্রুপের ওই কারখানাটির নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করতেন।

সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা জানান, ভোরে হলমার্ক গ্রুপের বন্ধ থাকা কারখানার পাশের জঙ্গলে গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতে জুয়া খেলার সময় টাকা-পয়সা নিয়ে দ্বন্দের জেরে গলায় গামছা পেঁচিয়ে ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে তাকে হত্যা করেছে। তিনি হলমার্কের বন্ধ কারখানার যন্ত্রাংশ দেখাশোনা করতেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় সাভার থানায় মামলার প্রস্তুতিসহ অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের রূপসী বাংলা (হোটেল শেরাটন) শাখা থেকে ২০১১ সালে হলমার্কসহ পাঁচটি প্রতিষ্ঠান ঋণের নামে সাড়ে তিন হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। এ নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়। বাতিল করা হয় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। এ ঘটনায় আটক করা হয় সোনালী ব্যাংকের কর্মকর্তা ও হলমার্কের মালিককে, যার বিচারকাজ চলমান রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী