কালীগঞ্জে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১

গাজীপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ১৭:০৫আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৭:০৫

গাজীপুরের কালীগঞ্জে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় একজন নিহত ও গাড়ির চালক আহত হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় টঙ্গী-ভৈরব রেল সড়কের নলছাটা ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ভৈরব রেলওয়ে থানার ওসি রকিবুল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।    

নিহত সোহেল হাসিব খাঁন (৪২) স্থানীয় বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের আলী আজম খাঁনের ছেলে। তিনি ‘সাইফ পাওয়ার টেক’ কোম্পানির প্রধান ক্রয় কর্মকর্তা। তার গাড়ির চালক সজিব খাঁন এ ঘটনায় আহত হয়েছেন।

বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ বলেন, কালীগঞ্জের নাগরী থেকে প্রাইভেটকারযোগে সোহেল হাসিব খাঁন টঙ্গীর দিকে যাচ্ছিলেন। সোহেলের মাইক্রোবাস টঙ্গী-ভৈরব রেল সড়কের নলছাটা রেলক্রসিং অতিক্রম করছিল। একই সময়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনও ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেল হাসিব খাঁনের মৃত্যু হয়। স্থানীয়রা মাইক্রোবাস চালক সজিব খাঁনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

/টিটি/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের