টঙ্গীতে ছুরিকাঘাতে মিষ্টির কারিগর নিহত

গাজীপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২২, ০৩:১৪আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৩:১৪

গাজীপুরের টঙ্গীতে বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সোমবার (৩ অক্টোবর) রাত দেড়টায় উত্তরার লেক ভিউ প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামাল নামে ওই যুবক মারা যান।

নিহত মোস্তফা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নয়নবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি তার বড় ভাই শফিকুল ইসলামের টঙ্গী বাজারের মা মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টির কারিগর হিসেবে কাজ করতেন। আটক খায়রুল ইসলাম বুলবুল (৪৫) বগুড়া জেলা সদর থানার ছোট বেলাইল এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি ওই মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দোকান মালিকের বরাত দিয়ে জানান, মোস্তফা ও খায়রুল প্রায়ই দোকানে বিভিন্ন বিষয় নিয়ে দুষ্টামি করতো। রবিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তারা দুষ্টামি করার একপর্যায়ে তর্কে জড়িয়ে পড়ে। এসময় কিছু বুঝে উঠার আগেই খায়রুল ইসলাম মোস্তফাকে দোকানের ছুরি দিয়ে ঘাড়ে জখম করে। তাৎক্ষণিক দোকানের অন্যান্য কর্মচারীরা তাকে উদ্ধার করে উত্তরার লেক ভিউ প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টায় মোস্তফা মারা যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই শফিকুল ইসলাম টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের