৬ বছর পর রাজবাড়ী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

রাজবাড়ী প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২২, ২১:৫৬আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ২১:৫৬

দীর্ঘ ছয় বছর পর রাজবাড়ী জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো. শাহিন শেখকে সভাপতি ও মো. জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। জেলা ছাত্রলীগের পদপ্রত্যাশী মো. আরফানুল হক অন্তরকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শাহিন শেখ এর আগে জেলা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও মো.জাহিদুল ইসলাম জাহিদ বিলুপ্ত জেলা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়াও কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া আরফানুল হক অন্তর পৌর ছাত্রলীগের সভাপতি ছিলেন।

জানা গেছে, চলতি বছরের ২১ জানুয়ারি রাজবাড়ী জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এর আগে সর্বশেষ ২০১৬ সালের ২৫ অক্টোবর জাকারিয়া মাসুদকে সভাপতি ও সাইফুল ইসলাম এরশাদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগকে আরও মজবুত ও চাঙা করতে আমরা দলের জন্য নিবেদিত হয়ে কাজ করবো। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা করে কেন্দ্রে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের