মুন্সীগঞ্জে পুলিশের বিরুদ্ধে বিএনপির করা মামলার আবেদন খারিজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ১৭:২৭আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৭:২৭

মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওন নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে করা মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মত রহিমা আক্তারের আদালত সোমবার (১০ অক্টোবর) বিকাল ৪টার দিকে আবেদনটি খারিজের আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী কৃষক দলের নির্বাহী সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য সংগ্রাহক কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর আমলি আদালতে শাওনকে হত্যার অভিযোগ এনে পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করেন। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব ও মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামানসহ ৯ পুলিশের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জন পুলিশ সদস্য ও ২০০-৩০০ জন অজ্ঞাত উল্লেখ করে বাংলাদেশ দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ দেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই লিখিত আবেদনের ভিত্তিতে শুনানি শেষে ১০ অক্টোবর আদেশের জন্য দিন ধার্য করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ বিকালে মামলার আবেদন খারিজ করেন বিচারক।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৪টার দিকে মামলার আবেদনটি ২০৩ ধারায় খারিজ করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মত রহিমা আক্তারের আদালত।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী