ফটোকপির দোকানে তৈরি করা হতো এনআইডি

গাজীপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ২৩:৩৯আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ২৩:৩৯

ফটোকপি ব্যবসার আড়ালে জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় মহানগরের কোনাবাড়ী থানার নীলনগর এলাকার একটি মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয়। 

রাত সাড়ে ৮টায় জিএমপির গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (ডিবি-উত্তর) চৌধুরী মো. তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রেজাউল করিম উজ্জল (২৪) এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাট শেরপুর গ্রামের মৃত বুলু প্রামাণিকের ছেলে তৌহিদুল ইসলাম সানজিদ (২৪)।      

চৌধুরী মো. তানভীর বলেন, ‘পুলিশের কাছে তথ্য ছিল কোনাবাড়ী থানার নীলনগর এলাকার ছানা মার্কেটের হাইটেক কম্পিউটার অ্যান্ড ফটোকপির দোকানে টাকার বিনিময়ে জাল এনআইডি তৈরি করা হয়। সকালে ওই দোকানে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ২৪টি জাল এনআইডি, একটি কালার প্রিন্টার, দুটি সিপিইউ, একটি লেমিনেটিং মেশিন এবং দুটি স্মার্ট মোবাইল জব্দ করা হয়।’  

তিনি আরও বলেন, ‘জব্দকৃত দোকানের কম্পিউটার খুঁজে হার্ডডিস্কে রক্ষিত কয়েকশ এনআইডির সফট কপি, অসংখ্য জন্মসনদ, বিভিন্ন শিক্ষাবোর্ডের সনদের স্ক্যান কপি পাওয়া যায়। গ্রেফতারকৃতদের মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ এবং গুগল ড্রাইভে অসংখ্য এনআইডি পাওয়া যায়। তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মামলা করা হয়েছে।’

 

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম