গোপালগঞ্জে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, ৪ ভারতীয় আহত

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২২, ১২:৫৯আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৩:০০

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় চার ভারতীয় আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার ভাটিয়াপাড়া উড়াল সেতুর নিচে রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—ভারতের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রামের বিকাশ বাগের স্ত্রী নমিতা বাগ (৩৫), চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার জলেশ্বর কোলনী গ্রামের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস (৪৫), তারাপদ সরকারের ছেলে অনিমেশ সরকার এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট থানার কানাপাতা গ্রামের হারুন রায়ের ছেলে তুষার রায় (৪০)। তাদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানিয়েছেন, তারা কীর্তন দলের সদস্য। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশ করেন। ভোমরা থেকে মাইক্রোবাসে ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে ত্রিনাথ পালের বাড়িতে কীর্তন পরিবেশনের জন্য যাচ্ছিলেন।

জানা গেছে, কাশিয়ানীর উড়ালসেতুর নিচে রেল ক্রসিংয়ে পৌঁছালে তারা দুর্ঘটনার কবলে পড়েন। রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ভারতীয় নাগরিকদের বহনকারী মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, আহতরা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের ত্রিনাথ পালের বাড়ীতে কীর্তন পরিবেশন করতে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে এসেছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের