ছোটভাইকে বেঁধে বোনকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ০৫:০৫আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৫:০৫

গাজীপুরে রাস্তা থেকে তুলে জঙ্গলে নিয়ে ছোটভাইকে গাছের সঙ্গে বেঁধে পোশাক শ্রমিক কিশোরীকে (১৬) সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি জাহিদুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল পৌঁণে ৫টায় শ্রীপুর পৌরসভার কেওয়া (চন্নাপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম বিয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জাহিদুল গাজীপুর মহানগর সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকার সাইফুল ইসলামের ছেলে।  

র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জি. এম. মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সালনা এলাকায় কিশোরীকে ধর্ষণের প্রধান আসামি জাহিদুল শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকায় পালিয়ে আছে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে তার নানা আজগর গুরুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পোশাক শ্রমিক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছে।। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানায় সোপর্দ করা হয়।    

জিএমপির সদর থানার ওসি জিয়াউল হক বলেন, রাত ১১টায় ধর্ষণ মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে থানায় নিয়ে আসে র‌্যাব। শনিবার (২৯ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর দুপুরে ৪/৫ যুবক গাজীপুর মহানগরীর টেকনগপাড়ার রাস্তা থেকে ভিকটিম কিশোরী ও তার ছোটভাইকে তুলে দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকার জঙ্গলে নিয়ে যায়। পরে ভাইকে গাছের সঙ্গে বেঁধে পরিত্যক্ত টিনশেড বাড়ির ভেতরে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধভাবে চার যুবক ধর্ষণ করে। পরে কিশোরী সুযোগ পেয়ে পালিয়ে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। অন্যদিকে ঘটনার পর যুবকেরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসী হৃদয় ও মনির নামে দুই যুবককে আটক করে। তবে প্রধান আসামি জাহিদুল ইসলাম ও তার অপর সহযোগী নাসিম পালিয়ে আত্মগোপনে চলে যায়। ভিকটিম চাকরির সন্ধানে ছোট ভাইকে সঙ্গে নিয়ে ওই এলাকায় এসেছিল বলে জানা গেছে। 

/টিটি/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের