‘আমাদের দেশের সাংবাদিকদের দুর্বলতা আছে, পরিপক্বতা দরকার’

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১৮:৩১আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৮:৫৮

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের দেশে যারা সাংবাদিকতা করেন, তাদের মধ্যে দুর্বলতা আছে এবং তাদের পরিপক্বতা দরকার। আপনারা সেভাবে সজাগ হলে আমি খুশি হবো।’

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবে কলামিস্টদের অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য ভুলভাবে উদ্ধৃত করে ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে কিছু গণমাধ্যম—এমন দাবি করে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডর্সের (আওফা) সভাপতি শমসের মবিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৬ অক্টোবর ওই অনুষ্ঠানে আমি যে বক্তব্য দিয়েছি, তা মিডিয়ার হেডলাইনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। হেডলাইনগুলো বলেছে, আমেরিকা যুদ্ধবাজ, অমুক-তমুক, এসব কথা আমার মুখে আসেনি। কিন্তু ১৭টি গণমাধ্যম এ ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়েছে।’

গণমাধ্যমের কর্তাব্যক্তিদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে সাংবাদিকরা এগুলো করেছেন, তাদের জন্য লজ্জার বিষয়, আপনাদের জন্য দুঃখের বিষয়। আপনাদের সহকর্মীরা এ ধরনের বানোয়াট জিনিস প্রকাশ করেন। তারা হয়তো বাংলা বোঝেন না, না হয় ইচ্ছা করেই মিথ্যা প্রচারণা করেছেন।’

তিনি আরও বলেন, ‘মিথ্যা প্রচার করায় যে অসুবিধা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার মনে করবে আমরা বোধ হয় তাদের শত্রু। এমনভাবে প্রচারণা করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র সরকারকে শত্রু বানানোর চেষ্টা করা হয়েছে। এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। আমি ওই সাংবাদিকদের বলছি, আপনাদের এই নিয়ে গবেষণা করা উচিত। এত নিম্নমানের সাংবাদিকতা আপনাদের জন্য দুঃখজনক। সাংবাদিকতা দিয়ে আমার কর্মজীবন শুরু করেছিলাম, তখন নীতি-নৈতিকতা ছিল।’ 

/এএম/
সম্পর্কিত
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি