‘১০ ডিসেম্বরের পর তৃতীয় শক্তিকে ক্ষমতায় চান কিনা তা পরিষ্কার করেন’

গাজীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২২, ২০:১৭আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২০:১৭

‘১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘১০ ডিসেম্বরের পর থেকে নাকি খালেদা জিয়ার কথায় দেশ চলবে। আমার প্রশ্ন খালেদা জিয়া কি জনগণের ভোটে নির্বাচিত? দেশের মানুষ কি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে? আমরা জানতে চাই, তারা কীভাবে সরকার গঠন করবে? কীভাবে ১১ ডিসেম্বর থেকে আপনারা রাষ্ট্র চালাবেন তা পরিষ্কার করুন।’ 

সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৫টায় গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত আওয়ামী যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন এসব কথা বলেন মন্ত্রী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তিনি।

বিএনপি নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সংবিধানের কোন বিধানে ক্ষমতায় আসবেন? আপনারা ১০ ডিসেম্বরের পর তৃতীয় কোনও শক্তিকে ক্ষমতায় দেখতে চান কিনা সেটা পরিষ্কার করেন। বরং ১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে।’

সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘বিএনপি দেশকে আবারও ব্যর্থ রাষ্ট্র বানাতে চাচ্ছে। তাদের সময় দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যেভাবে ব্যর্থ হয়েছিল, তেমনি আজও দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করছে তারা।’

এতে বিশেষ অতিথি ছিলেন—আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সংরক্ষিত নারী এমপি শামছুর নাহার ভূঁইয়া, যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের (ভারপ্রাপ্ত) মেয়র আসাদুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, আওয়ামী যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকিয়া পারভীন মনি ও সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন।

সম্মেলনে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে নাজমা আক্তার গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি হিসেবে আয়শা আক্তার, সহ-সভাপতি হিসেবে সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ারা সরকার আনুর নাম ঘোষণা করেন।

/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের