আমাদের প্রতি জাতির আস্থা আনবো: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ১৬:০৮আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৬:২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা বারবার বলছি, বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে, যে সরকার ক্ষমতায় থাকবে, সেই সরকারই নির্বাচনের সময় দায়িত্বে থাকবে। আসলে নির্বাচন পরিচালনায় সরকারের কোনও দায়িত্ব নেই, এটির দায়িত্ব নির্বাচন কমিশনের। কাজেই আওয়ামী লীগ এখানে কোনও বিষয় নয়। প্রধানমন্ত্রী বারবার বলছেন এবং আমরা বলছি, আমরা জাতিকে আশ্বস্ত করবো, আমাদের প্রতি আস্থা আনাবো, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে।’

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় জেলা আওয়ামী লীগের সম্মেলনের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপর হচ্ছে রাজনৈতিক দলগুলো। একদিকে টাঙ্গাইলের মুক্তিযুদ্ধের চেতনা ও অপর দিকে সামনের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী দলগুলো তৎপর। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে। তারা নানা ষড়যন্ত্র করছে। আন্তর্জাতিক পর্যায়েও আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।’

তিনি বলেন, ‘সব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য ও আগামী নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলনটি খুব গুরুত্বপূর্ণ। নেতাকর্মীদের মাঝে যে তৎপরতা দেখা যাচ্ছে, তাতে আমি মনে করি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী পর্বটি একটি মহাসমাবেশে পরিণত হবে। এই সম্মেলনটি সারা বাংলাদেশে একটি নতুন উদাহরণ সৃষ্টি করবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমেদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম