শীতলক্ষ্যায় ভাসছিল নিখোঁজ বুয়েট ছাত্রের লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২২, ২৩:৩৪আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ২৩:৩৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩ দিন পর সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছন দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম সম্পাদক ছিলেন ফারদিন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার কাজী নুর উদ্দিনের ছেলে। থাকতেন রাজধানীর ডেমরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায়। তিন ভাইয়ের মধ্যে ফারদিন সবার বড় ।

স্বজনরা জানান, গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। এই ঘটনায়  শনিবার রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। সোমবার সন্ধ্যায় নৌ পুলিশের ফোন পেয়ে নারায়ণগঞ্জে এসে ফারদিনের লাশ শনাক্ত করেন স্বজনরা।

তারা আরও জানান, শুক্রবার বিকেলে বাসা থেকে বেরিয়ে যান ফারদিন। রাতে বাড়ি ফেরেননি । এরপর থেকেই আর কোনও খবর পাওয়া যায়নি তার।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, একটি লাশ নদীতে ভাসমান অবস্থায় ছিল। এই খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। পরে সন্ধ্যায় স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
বুয়েট ছাত্র সানি হত্যা মামলার প্রতিবেদন দিতে জোর নির্দেশ
বুয়েটে চাকরির সুযোগ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন আবদুল হাছিব
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের