জামিনে কারামুক্ত সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ

ফরিদপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২২, ১৬:২১আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৬:২৪

ফরিদপুরের সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

ফরিদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্ট থেকে গত বুধবার (৯ নভেম্বর) জামিন পান তিনি। আজ দুপুরে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে। সব মামলায় আদালত থেকে জামিনে রয়েছেন তিনি। সর্বশেষ ৩২ (২১) মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর আজ কারামুক্ত হলেন।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সন্ধ্যার দিকে উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্লার ওপর দুর্বৃত্তরা হামলা করে বলে অভিযোগ ওঠে। সে সময় তিনি দৌড়ে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে আশ্রয় নেন। হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ স্থানীয়দের। 

এছাড়া এলেম শেখ ও তার স্ত্রী জয়গুন বেগমকে মারধর করে। এতে তারা আহত হন বলে অভিযোগ ওই মুক্তিযোদ্ধা পরিবারের। পরে ঘটনার বিষয় উল্লেখ করে গত ০৯ জুলাই ওয়াদুদ মাতুব্বরসহ মোট ৩৬ জনকে আসামি করে সালথা থানায় একটি মামলা দায়ের করেন জয়গুন বেগম।  

ওই মামলায় গত ১৩ জুলাই ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নম্বর আমলি আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় ওই আদালতের বিচারক তরুণ বাছাড় তাদের জামিন নামঞ্জুর করে ওয়াদুদ মাতুব্বরসহ ১০ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সেই মামলায় অন্যদের সবার জামিন হলেও তখন জামিন পাননি তিনি। এরপর ওয়াদুদ মাতুব্বরের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশকিছু মামলা করেন কয়েকজন ভুক্তভোগী। সর্বশেষ সালথার আলোচিত সহিংস তাণ্ডব মামলায় চার্জশিট দেয় পুলিশ। সেখানে চার্জশিটভুক্ত আসামি ছিলেন ওয়াদুদ মাতুব্বর। কয়েক দফা ফরিদপুর জজ কোর্ট ও হাইকোর্টে জামিন আবেদন করলেও জামিন নামঞ্জুর হয়। পরে বুধবার (৯ নভেম্বর) হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন।

/এসএইচ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের