অপহরণ নয়, চিকিৎসক কাউসারকে হেফাজতে নিয়েছে ডিবি

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ২১:০৭আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ২১:০৭

কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা কাউসার (২৮) অপহরণ হননি বলে জানিয়েছেন হাসপাতালটির অধ্যক্ষ ডা. আ ন ম নৌশাদ খান। তিনি জানান, জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকায় ডিবি অফিসে পুলিশের হেফাজতে রয়েছেন।

আ ন ম নৌশাদ খান বলেন, কাউসারের বাবাকে ঢাকার ডিবি অফিস থেকে জানানো হয়েছে, তার ছেলে তাদের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় কাপড়-চোপড় নিয়ে ঢাকা ডিবি অফিসে যেতে বলা হয়েছে। তার বাবা আমার কাছে এসেছিল, আমিও বলেছি ডিবি অফিসে যেতে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার ‘মেডিকস কোচিং সেন্টার’ থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় অজ্ঞাত লোকজন। তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। তিনি জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের মির্জা আবদুল হাকিমের ছেলে।

গতকাল বাংলা ট্রিবিউনের হাতে এই ঘটনার সিসিটিভির একটি ফুটেজ আসে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন মিলে তাকে কোচিং সেন্টার থেকে স্বাভাবিকভাবে বের করে একটি কালো মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের