ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হাসপাতালে এসিল্যান্ড

গাজীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ১৬:১৪আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৬:১৪

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার সময় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের হামলার শিকার আবু বক্কর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি টাঙ্গাইলর মির্জাপুর উপজেলার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের লাইভস্টক অ্যাকাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণার্থী। ওই কর্মকর্তার শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শী কটু মিয়া জানান, ওই ব্যক্তি সাভার থেকে আসা গাড়ি থেকে সিঅ্যান্ডবি বাস স্ট্যান্ডে নামেন। এ সময় পাঁচ থেকে সাত জন ছিনতাইকারী তাকে আক্রমণ করে। ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। এ সময় তার চিৎকার শুনে সড়কের অপর পাশ থেকে দৌড়ে যেতে যেতেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত ব্যবস্থাপক মামুন বলেন, রাত সাড়ে ১১টায় তাকে হাসপাতালে আনা হয়। অস্ত্রোপচার সম্পন্ন হলে শারীরিক অবস্থার কথা নিশ্চিতভাবে বলা যাবে। তবে, প্রাথমিকভাবে জানা গেছে শরীরে ৩/৪টি ছুরিকাঘাত রয়েছে।

সাভার থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, আহত সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকীকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পিঠে, পেটে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা ছিনতাইয়ের শিকার দুই নারী, ছিনতাইকারী গ্রেফতার
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী