দুই বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

গাজীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ১৮:১২আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৮:১২

নরসিংদীর রায়পুরায় দুটি যাত্রীবাহী বাস এবং পিকআপের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নীলকুঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাসের ছেলে সানন্দ দাস (৫৫), একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে রেনু মিয়া (৬৬) ও একই গ্রামের কালাম মিয়ার ছেলে কামাল মিয়া।

এ ঘটনায় আহতরা হলেন- পিকআপ চালক আবদুল জলিল (৫৫), চালকের সহকারী (হেলপার) মাহমুদ আলী (৩৩), ধর্মতীর্থ গ্রামের কেশব দাশ (২৫), সুধাংশো দাশ (৪৫), সবুজ মিয়া (৩৩)। হতাহতরা সবাই একই উপজেলার এবং মাছ ব্যবসায়ী।

রায়পুরা উপজেলার কালিকচ্ছ ইউপি সদস্য সাইদুর রহমান জানান, ভোরে বিআরটিসি বাসের চাকা পাঞ্চার হয়ে রায়পুরা উপজেলার নীলকুঠি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় কিশোরগঞ্জের ভৈরবগামী যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে থাকা বাসকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। একই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা মাছভর্তি একটি পিকআপ নরসিংদীর ইটাখোলাগামী বাস দুটোকে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পথে অন্যজন নিহত হন এবং আরও ১০ জন আহত হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করে।
 
ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী