মাছের ঘেরে ধরা পড়লো কুমির

শরীয়তপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ২১:৫৭ আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ২২:১০

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মাছের খামার থেকে একটি কুমির উদ্ধার করেছেন জেলেরা। সোমবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার আলওয়ালপুর ইউনিয়নের গাইমারা এলাকার একটি খামারে জেলেদের পাতা ফাঁদে ধরা পড়ে কুমিরটি।

সেটিকে খামারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। খবর পেয়ে ঢাকা থেকে ঘটনাস্থলে আসে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের একটি দল। উদ্ধার হওয়া কুমিরটি খুলনার সুন্দরবন করমজলে রেয়ারিং সেন্টারে অবমুক্ত করা হবে।

এই বিষয়ে আজ দুপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (বনবিভাগ) পরিচালক মো. সানাউল্লাহ পাটোয়ারী এক প্রেস ব্রিফিংয়ে জানান, যেহেতু কুমিরটি নোনা জলের, আবহাওয়া পরিবর্তনের কারণে ওপরের দিকে চলে এসেছে। সুন্দরবন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এসেছে এটি। এ ছাড়া খাবারের কারণেও আসতে পারে। কুমিরটি খুলনার বনবিভাগের বয়রা রেসকিউ সেন্টারে নেওয়া হবে। সেখানে কুমিরটির চিকিৎসা শেষে সুন্দরবন করমজলে অবমুক্ত করা হবে।

মাছের ঘেরে ধরা পড়লো কুমির

তিনি বলেন, যেহেতু কোস্টার লাইনের সঙ্গে মেঘনা মোহনার নদীর সম্পৃক্ততা আছে- সে কারণেই মেঘনা নদী দিয়ে কুমিরটি চলে আসতে পারে। এসব কুমির সবসময় পানিতে থাকে না। কুমিরটি যেখানে আসছে সেখানে তো বন-জঙ্গল নেই। তাই গর্ত করে থাকতে চেয়েছে।

উল্লেখ্য, সোমবার বিকালে গোসাইরহাট উপজেলার গাইমারা এলাকার মো. খলিল কাজির মাছের ঘেরের পাড়ে এক গর্ত দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ফাঁদ পেতে কুমিরটি ধরা হয়। কুমিরটি ওই এলাকায় রশি দিয়ে বেঁধে রাখা হয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি