এসিল্যান্ডকে ছুরিকাঘাত: বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ১৮:১০আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৯:৩০

সাভারে সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিককে ছুরিকাঘাতের ঘটনায় রাসেল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে সাভারের নামাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪।

বুধবার (১৬ নভেম্বর) বিকালে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। রাসেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী। আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হাসপাতালে এসিল্যান্ড

ওসি দীপক চন্দ্র সাহা জানান, সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহতের ঘটনার পরদিন তার ভগ্নিপতি সুমন হোসেন থানায় মামলা করেন। গোপন খবরে সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর সদস্যরা সাভারের নামাবাজার এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে। পরে বুধবার দুপুরে সাভার মডেল থানায় সোপর্দ করলে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ছিনতাইকারীদের হামলার শিকার এসিল্যান্ড পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারের লাইভস্টক অ্যাকাডেমিতে আসেন। সোমবার (১৪ নভেম্বর) বিকালে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান এবং সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। 

রাত সাড়ে ১১টায় বাস থেকে নামার পর ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন আবু বক্কর সিদ্দিক। এ সময় ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিক্যালে হাসপাতালে ভর্তি করে।

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি