সহকর্মীকে ‘ছুরিকাঘাতে হত্যা’, পোশাক শ্রমিক আটক

গাজীপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ১১:৩৩আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১১:৩৬

সাভারে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে মো. রাজন (২৫) নামে এক পোশাক শ্রমিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মনির হোসেন (২১)। তিনি বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মনির ও রাজন স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনায়।

সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দিদারুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে কয়েকদিন দিন আগে মনির ও রাজনের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে বৃহস্পতিবার বউবাজার এলাকায় মনিরকে হত্যার উদ্দেশ্যে রাস্তায় চুরি নিয়ে দাঁড়িয়ে থাকেন রাজন। ছুটি শেষে কারখানা থেকে বের হওয়ার পর মনিরের ওপর হামলা করেন। এ সময় মনিরকে ছুরিকাঘাত করলে সঙ্গে থাকা আদনান বাধা দেন। তাকেও ছুরিকাঘাত করে রাজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। আদনান এখনও চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রাজনকে আটক করেছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী