ছেলেকে পুড়িয়ে হত্যার অভিযোগে মা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ১০:১৩আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১০:৪৮

নারায়ণগঞ্জে ছেলেকে পুড়িয়ে হত্যার অভিযোগে লিপি আক্তার (৩৪) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) রাতে শহরের দেওভোগ পাক্কা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

লিপি আক্তার ওই এলাকার মৃত লতিফ মিয়ার মেয়ে। প্রায় এক যুগ আগে আনোয়ার হোসেন নামে একজনের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। ভুক্তভোগীর নাম রাজু (১৪)। এ ঘটনায় তার বাবা ও লিপির সাবেক স্বামী আনোয়ার বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৮ বছর আগে আনোয়ার হোসেন ও লিপি আক্তারের বিয়ে হয়। এর মধ্যে কোলে আসে দুই ছেলে। তাদের একজনের নাম রাইয়ান (১৭)। ১২-১৩ বছর আগে আনোয়ার ও লিপির বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর মায়ের কাছেই থাকতো রাইয়ান ও রাজু। গত ১৩ নভেম্বর রাতে লিপি ২-৩ জনকে সঙ্গে নিয়ে শয়নকক্ষে রাজুর হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে এবং কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় রাজুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে প্রথমে সদর জেনারেল হাসপাতালে নেয়। পরে সেখান থেকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ১৮ নভেম্বর বিকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু মারা গেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, ছেলে হত্যার অভিযোহে লিপি আক্তারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম