বিক্রি না করে ওএমএসের ৭৫০ কেজি চাল মজুত

শরীয়তপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ২২:৫৬আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২২:৫৬

শরীয়তপুর সদরের পৌর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ওএমএসের ১৫ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ নভেম্বর) উপজেলার আঙ্গারিয়া বাজারে (ওএমএস) ডিলার মো. ইয়াকুব হোসেনের দোকানে এ অভিযান চালানো হয়। 

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তদন্তের মাধ্যমে ডিলারশিপ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র। 

ইউএনও বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ওপেন মার্কেট সেল (ওএমএস)। সদর উপজেলায় ওএমএসের ডিলার রয়েছে ১০ জন। আজ এক অভিযোগের ভিত্তিতে আঙ্গারিয়া বাজারে (ওএমএস) ডিলার মো. ইয়াকুব হোসেনের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৫ বস্তা (৭৫০ কেজি) চাল জব্দ করা হয়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ চাল খাদ্যগুদামে পাঠানো হয়।

/টিটি/ 
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম