নারায়ণগঞ্জে বিএনপির ২৮৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০২২, ১৯:০৩আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৯:০৩

নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৪ জনের নাম উল্লেখ করে করে মামলা করা হয়েছে। একই মামলায় আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) দিনগত রাতে ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, বিএনপি নেতা নজরুল ইসলাম পান্না মোল্লা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, সদর থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক লিংরাজ খান, ছাত্রদল নেতা আতা ই রাব্বি, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলনসহ ৩৪ নেতাকর্মী।

মামলা সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলা আদালত পাড়ার সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সাবেক ছাত্রদল নেতা জাকির খানের হাজিরার সময় তার মুক্তির দাবিতে আসামিরা জড়ো হন। সেখানে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, যানবাহন ও রাষ্ট্রায়ত্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশে লাঠিসোঁটা, রড, ককটেল, ইটপাটকেল নিয়ে সড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারটি ককটেল বিস্ফোরণ ও ইট দিয়ে গাড়িতে আঘাত করে।

মামলায় আলামত হিসেবে চার ককটেল, ২০টি বাঁশের লাঠি, ১০টি লোহার রড, টায়ার ও ১০ টুকরা ভাঙা গ্লাস উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. নাজমুল হাসান বলেন, ২০ নভেম্বর আদালতের সামনে বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করে। ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরক দ্রব্যসহ বেশ কিছু আলামত জব্দ করেছে। এই ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে ফতুল্লা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী