পরীক্ষা কেন্দ্র থেকে উত্তরপত্র ‘গায়েব’, ২ পরিদর্শক বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ১৩:০৩আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৩:০৬

গাজীপুরের টঙ্গীতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে উত্তরপত্র গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় দুই কক্ষ পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আলাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রসায়ন বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রের একটি কক্ষে পরীক্ষা শেষে ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনের উত্তরপত্র পাওয়া যায়। সাহাজ উদ্দিন সরকারি স্কুল অ্যান্ড কলেজের এক পরীক্ষার্থীর উত্তরপত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ওই পরীক্ষার্থীকে বাসা থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে জানান, তিনি উত্তরপত্র পরীক্ষার হলেই জমা দিয়েছেন। 

আলাউদ্দিন মিয়া আরও জানান, ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৮০ জন। বৃহস্পতিবার লিখিত পরীক্ষা শেষে গণনা করে একটি উত্তরপত্র কম (৭৭৯টি) পাওয়া যায়। যথা নিয়মে কক্ষ পরিদর্শকের কাছে উত্তরপত্র জমা দিয়েই পরীক্ষা কেন্দ্র ত্যাগ করেছেন বলে জানান ওই পরীক্ষার্থী। উত্তরপত্র খোয়া যাওয়ার দায় সম্পূর্ণ কেন্দ্র কর্তৃপক্ষের।

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, উত্তরপত্র খোয়া যাওয়ার ঘটনায় দুই পরিদর্শক আতিউর রহমান ও মনিরা খানমকে কারণ দর্শানো নোটিশসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন্দ্র সচিব ও টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ বিষয়টি শিক্ষাবোর্ডকে অবগত করেছেন।  

/এসএইচ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি