বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, ১২:২৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:৩০

গাজীপুরের টঙ্গীতে পূর্ব বিরোধের জেরে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে আশিক (২০) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে ৫ জন আহত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১০টায় টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা (বাঁশপট্টি) এলাকার পেছনে এ ঘটনা ঘটে।

নিহত আশিক টঙ্গীর এরশাদনগর (৩নং ব্লক) এলাকার সোলেমান হোসেনের ছেলে। অভিযুক্ত আশরাফুল ইসলাম (২২) গাজীপুরা এলাকার আব্দুল কাদেরের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক।

আহতরা হলো টঙ্গীর এরশাদ নগর এলাকার নাসিমের ছেলে সাব্বির (১৮), মোস্তফা কামালের ছেলে বিল্লাল হোসেন (২২), টুটুল (২০) এবং তাদের অপর দুই বন্ধু। গুরুতর আহত সাব্বিরকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার স্থানীয় আল কারিম হাসপাতাল এবং বিল্লাল হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই সোহাগ মিয়া নিহতের স্ত্রীর বরাত দিয়ে জানান, আর্জেন্টিনার খেলা উপলক্ষে কয়েক বন্ধু এক সঙ্গে বসে খাওয়া-দাওয়া ও আনন্দ করবে বলে আশরাফুল ফোন করে আশিককে গাজীপুরার বাঁশ পট্টির পেছনে বিলের পাশে ডেকে নেয়। বিলের পাড়ে বসে তারা মুড়ি দিয়ে মুরগি গ্রিল করে খাচ্ছিল। এ সময় আশরাফুল আশিককে বিলের একটু দূরে ডেকে নিয়ে তাকে এলাপাতাড়ি কোপাতে থাকে। এসময় ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়। তার চিৎকারে ৫ বন্ধু এগিয়ে আসলে আশরাফুল তাদেরও কুপিয়ে মারাত্মক আহত করে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার জানান, অটোচালক আশিককে কুপিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/ইউএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে