টাঙ্গাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ০২:০৬আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০২:০৬

টাঙ্গাইলের বাসাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বাসাইল উপজেলা ময়থা গাছপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে আবুল হোসেন (৫৫)। দেলদুয়ার উপজেলায় কৃষি ব্যাংকে চাকরি করেন আবুল হোসেন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

ওসি মোল্লা টুটুল বলেন, তারা দুইজন মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস, মোটরসাইকেল এবং লাশ দুটি থানায় আনা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

/এএম/
সম্পর্কিত
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
ফাঁকা ঢাকায় বেপরোয়া চলাচল, আহত শতাধিক
মোটরসাইকেলে ট্রাকচাপায় ৩ জন নিহত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী