মোটরসাইকেলে ট্রাকচাপায় ৩ জন নিহত

বাগেরহাট প্রতিনিধি
২০ মে ২০২৬, ১৩:১৯আপডেট : ২০ মে ২০২৬, ১৩:৩১

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেলে ট্রাকের চাপায় তিন জন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আব্দুল কাদের নামের একজনের নাম পাওয়া গেছে। তিনি বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেলটির চালক ছিলেন।

কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেলে তিন জন খুলনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অবস্থায় দুজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার পর দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
সর্বশেষ খবর
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস