পদ্মায় নিখোঁজের ৩ দিন পর জেলের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ১৩:৩১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৩:৩২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবে নিখোঁজের তিন দিন পর লাল চাঁন (৩৬) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার হাসাইল গ্রাম সংলগ্ন পদ্মা নদী থেকে লাশ উদ্ধার করেন স্বজনরা। লাল চাঁনের খালাতো ভাই বাবু হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

লাল চাঁন হাসাইল গ্রামের মৃত শহীদ তাঁতির ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বাবু হালদার জানান, গত ৩০ নভেম্বর পদ্মা নদীতে মাছ ধরছিলেন লাল চাঁন। বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে নৌকা ডুবে তিনি নিখোঁজ হন। আজ তার সন্ধানে নদীতে নামেন স্বজনরা। সকালে নৌকা ও লাশ উদ্ধার করেন তারা।

আব্দুল্লাহপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, স্বজনরাই পদ্মা নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায় পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের