দুই ভাগ্নেকে ট্রাক্টরে চড়াচ্ছিলেন মামা, উল্টে প্রাণ গেলো সবার

মাদারীপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ২১:৩০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২১:৩০

মাদারীপুরে জমি চাষ করার সময় ট্রাক্টর (মাহিন্দ্রা) উল্টে দুই ভাগ্নেসহ মামা নিহত হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ঝাউদি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের দক্ষিণ মাদ্রা এলাকার জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম (২৮) ও একই এলাকার কালু হাওলাদারের ছেলে জোবায়ের হাওলাদার (১০), জিহাদ হাওলাদার (৭)। জোবায়ের ও জিহাদ তার মামা জহিরুল ইসলামের সঙ্গে ট্রাক্টরে চড়ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মামা জহিরুলের সঙ্গে ট্রাক্টরে চেপে জমির হাল চাষ দেখতে দক্ষিণ মাদ্রা এলাকার জমিতে যায় জোবায়ের ও জিহাদ। হালচাষ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জমি থেকে বাড়ি ফেরার পথে উঁচু রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে পাশের খালে পড়ে যায়। এ সময় দুই ভাগ্নেসহ মামা জহিরুল ট্রাক্টরের নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. শিহাব চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি মর্মান্তিক।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী