শিবচরে দিনমজুরকে কুপিয়ে হত্যা, আরও ২ আসামি গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ১১:২৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:২৯

মাদারীপুরের শিবচর উপজেলায় দিনমজুর দাদন চোকদারকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত দুই জনের বয়স ১৭ বছর। তারা দাদন চোকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকে তারা পলাতক ছিল।

রাতে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুরের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহতের পারিবারিক সূত্র জানায়, দুপুরে ওই দুই আসামি মাদারীপুর আদালত এলাকায় ঘুরাঘুরি করছিলো। এ সময় খবর পেয়ে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল তাদের গ্রেফতার করে। পরে সন্ধ্যার দিকে শিবচর থানায় সোপর্দ করা হয়।

এদিকে হত্যাকাণ্ডের এক বছর পার হলেও এখন পর্যন্ত ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি ধরা-ছোঁয়ার বাইরে। দাদনের কেটে নেওয়া পা উদ্ধার করতে পারেনি পুলিশ।

দাদনের ছোট ভাই হত্যা মামলার বাদী পান্নু চোকদার বলেন, ‘আমার ভাইকে ওরা নৃশংসভাবে হত্যা করলো। মামলা বর্তমানে সিআইডিতে রয়েছে। তারা দুটি চার্জশিট দিয়েছে। এদে ১৬ জন আসামি রয়েছে। গতকাল দুই জনসহ মোট ১০ আসামি গ্রেফতার হয়েছে। তবে এতদিনেও পুলিশ আমার ভাইয়ের কেটে নেওয়া পা উদ্ধার করতে পারেনি।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দাদন চোকদার হত্যার ঘটনাটি আমাদের কাছে পরিকল্পিত মনে হয়েছে। আমরা বেশ কয়েকজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি। র‌্যাব আরও দুই জনকে গ্রেফতার করে শিবচর থানায় সোপর্দ করেছে। বর্তমানে মামলাটি সিআইডির হাতে রয়েছে। 

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুরের কোম্পানি কমান্ডার শাইখ আকতার বলেন, ‘হত্যার ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে এক বছর পলাতক অবস্থায় থাকে। ঘটনাটি র‌্যাবের নজরে আসলে আমরা অভিযান পরিচালনা করে দুই জনকে গ্রেফতার করেছি। তাদের শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, ২০২১ সালের ২৩ নভেম্বর দুপুরে শিবচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের দাদন চোকদার বাজার থেকে বাড়ি ফিরছিলেন। জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের সেলিম শেখসহ ১০-১৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে শরীর থেকে বাঁ পা কেটে বিচ্ছিন্ন করে। মুমূর্ষু অবস্থায় প্রথমে শিবচর ও পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন ২৪ নভেম্বর নিহতের ভাই পান্নু চোকদার বাদী হয়ে ২৮ জনকে আসামি করে শিবচর থানায় হত্যা মামলা করেন। 

করেন।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক