গজারিয়ায় ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ১৫:৪৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৫:৫৫

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দুই এলাকায় অভিযান চালিয়ে আট হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে এগুলো বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলবে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

জানা গেছে, গজারিয়া উপজেলার ৯ কিলোমিটার দীর্ঘ লাইন দুটির মাধ্যমে আতিকনগর, বালুয়াকান্দি, শান্তিনগর, কাজীরগাঁও বড় রায়পাড়া, ছোট রায়পাড়া, আড়ালিয়া, মুদারকান্দিসহ মোট ৮টি গ্রামে অন্তত আট হাজার অবৈধ গ্যাস সংযোগ চলতো।

তিতাস গ্যাসের সোনারগা আঞ্চলিক বিপণন বিভাগের  উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাইন দুটি খুঁজে বের করেন তারা। বালুয়াকান্দি থেকে মুদারকান্দি পর্যন্ত একটি লাইন, যার দৈর্ঘ্য আনুমানিক ৬ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৭ হাজারের মতো অবৈধ গ্যাস সংযোগ চালু ছিল। অন্যদিকে বালুয়াকান্দি আতিকনগর থেকে বালুয়াকান্দি গ্রাম পর্যন্ত আরেকটি লাইন, যার দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। এর মধ্যে অন্তত এক হাজার অবৈধ সংযোগ চালু ছিল। দুটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গজারিয়া উপজেলার আরো কিছু জায়গায় অবৈধ গ্যাস সংযোগ চালু রয়েছে। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের সোনারগা আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম, সোনারগাঁও আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাউর রহমান, মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান।

/এসএইচ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী