ব্রাজিল সমর্থককে ছুরিকাঘাতে হত্যা

সাভার প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, ১৬:০১আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৬:৪২

সাভারে ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হাসান (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় এই ঘটনা ঘটে।

নিহত যুবক কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পৈলানপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। তিনি সাভারের ডগড়মোরা এলাকায় ভাড়া বাড়িতে থেকে মনিরের জুতার কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ডগরমোড়া এলাকায় শফিকের দোকানে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখছিলেন ওই যুবক। তখন আর্জেন্টিনার সমর্থন করা কয়েকজন কিশোরের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। খেলা শেষে নিজের কারখানায় ফিরে যায় হাসান। এর কিছু সময় পর কয়েকজন কিশোর তাকে কারখানা থেকে ডেকে বের করে ছুরিকাঘাত করে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম