আদালতে ব্লেডের আঘাতে পুলিশ সদস্য আহত: দম্পতির বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২২, ১৫:৩৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৫:৩৮

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ব্লেডের আঘাতে পুলিশ কনস্টেবল আহতের ঘটনায় এক দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। হামলায় আহত পুলিশ সদস্য মোহাম্মদ আলী সোমবার রাতে বাদী হয়ে জালাল হোসেন ও তার স্ত্রী রীনা বেগমকে আসামি করে সদর থানায় মামলা করেন। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আনসার উজ্জামান বলেন, ‘মামলায় দুই আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। হামলাকারী মাদকাসক্ত কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন: আদালতের এজলাসে বহিরাগতের ব্লেডের আঘাতে পুলিশ কনস্টেবল আহত

মুন্সীগঞ্জ কোট পুলিশের ওসি জামাল ভূঁইয়া জানান, গতকাল হামলার ঘটনার আহত পুলিশ সদস্য মোহাম্মদ আলী বাদী হয়ে মামলা করেন। আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে ব্লেড দিয়ে আহত ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের তৃতীয় তলায় বিচার কার্যক্রম চলাকালে এজলাসে ঢুকে পড়েন জালাল হোসেন। এ সময় বাঁধা দিলে পুলিশ সদস্য মোহাম্মদ আলীর ওপর হামলা চালায় ও ব্লেড দিয়ে আঘাত করে। এতে তা শরীর ও বাঁ হাতের কনুই জখম হয়। পরে আদালতের নিরাপত্তা কর্মীরা হামলাকারী জালালকে আটক করে। এ ঘটনায় তার স্ত্রী রীনা বেগমকেও আটক করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী