আদালতের এজলাসে বহিরাগতের ব্লেডের আঘাতে পুলিশ কনস্টেবল আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২২, ১৬:২৪আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৬:২৪

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জালাল হোসেন নামক এক বহিরাগতের ব্লেডের আঘাতে পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। সোমবার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা আদালত ভবনের তৃতীয় তলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে এই ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবলের নাম মোহাম্মদ আলী বলে জানা গেছে।

পুলিশ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর দেড়টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসের গেটে পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলীর সঙ্গে বাগবিতণ্ডায় তর্কে জড়ান ওই ব্যক্তি। এ সময় ওই ব্যক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসের ভেতরে ওই পুলিশ কনস্টেবলকে ব্লেড দিয়ে কয়েকটি পোঁচ দেন। এতে কনস্টেবল মোহাম্মদ আলী শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এ সময় অন্যান্য পুলিশ সদস্যরা আদালতের এজলাস থেকে জালালকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ কোট পুলিশের ইনচার্জ জামাল হোসেন। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম জানান, দুপুর আড়াইটার দিকে কোর্ট থেকে এক আহত পুলিশ সদস্যকে আনা হলে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন (অর্থ) সুমন দেব জানান, দুপুরে এক বহিরাগত এসে আদালতের ভেতর পুলিশ সদস্যকে ধারালো কিছু দিয়ে আঘাত করে।  আহত পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় হামলাকারী জালাল হোসেনকে আটক করা হয়েছে। তবে সে কেন আদালতে ঢুকে পুলিশ সদস্যকে হামলা চালিয়েছে এই নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী