ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ৪ ঘণ্টা ফেরি বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২২, ১০:০৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১০:০৩

ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশার ঘনত্ব কমে আসলে সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

ঘাট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মাঝ নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে চারদিক অন্ধকার হয়ে যায়। ফেরির মারকার বাতি অস্পষ্ট হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে আটকা পড়ে শতাধিক যানবাহন।

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ৪ ঘণ্টা ফেরি বন্ধ

বেনাপোল থেকে আসা পণ্যবাহী ট্রাকচালক হামিদুর রহমান জানান, ভোররাত থেকে ঘন কুয়াশার কারণে  ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় যানবাহন পারাপার ব্যাহত হয়। ঘাটে যানবাহনের তেমন সারি না থাকলেও ঠান্ডার প্রকোপে দুর্ভোগে পড়েন চালক, সহকারী ও যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, ‘কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে গেলে ভোর ৪টায় ফেরি চলাচল শুরু হয়। এই রুটে মোট ছোট-বড় ১১টি ফেরি চলাচল করছে। কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।

/এসএইচ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান