মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রতনের জামিন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২২, ১১:৫৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১১:৫৭

মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন কামরুজ্জামান রতনের আইনজীবী। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন।

মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন জানান, জেলা দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত একটি মামলায় জামিন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা হয়। এই মামলায় গত ৯ নভেম্বর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এসএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের