লঞ্চে সিট নিয়ে তর্কের জেরে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৮

চাঁদপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২২, ১৪:৪১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৪:৪৩

লঞ্চের সিট নিয়ে তর্কের জের ধরে চাঁদপুরে সুমন গাজী (৩২) নামে এক যাত্রীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আট জনকে আটক করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে ওই যুবককে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে পেটে ও পিঠে জখম করা হয়। সুমন চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকার স্বপন গাজীর ছেলে। তিনি ঢাকা বিমানবন্দর এলাকায় ফার্নিচারের দোকানে কাজ করতেন।

সুমনের মেজো ভাই শরিফ গাজী বলেন, ‘সম্প্রতি দুই লাখ টাকা ঋণ করে এলাকায় জমি কিনে সে। সেই টাকার মাসিক কিস্তি পরিশোধ করতে চাঁদপুর যাচ্ছিল সুমন। সে খুব সহজ-সরল ছেলে। যারা আমার ভাইকে হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।’

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টায় ঢাকা থেকে এমভি সোনার তরী-৩ লঞ্চে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন সুমন। লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি এলে বাবু নামের যাত্রীর সঙ্গে সিটে বসা নিয়ে বাগবিতণ্ডা হয়। লঞ্চে থেকে বাবু তার লোকজনদের খবর দিয়ে লঞ্চঘাটে আনে। পরে রাত সোয়া ১১টার দিকে লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়লে বাবু ও তার সঙ্গীরা সুমনকে মারধর করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে পেটে ও পিঠে আঘাত করে। এ সময় সুমনের কাছে থাকা টাকা ও মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় আট জনকে আটক করা হয়েছে। সুমনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি