নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় চেয়ারম্যানপুত্র গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২২, ১৬:০২আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৬:০২

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় মাহমুদুল হাসান শুভ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে বন্দরের কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মাহমুদুল হাসান শুভ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে। এর আগে পুলিশের ওপর হামলার ঘটনায় তাকে এক নম্বর আসামি করে মামলা করেন বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিউল্লাহ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর রাত ১২টার দিকে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় এএসআই শফিউল্লাহসহ কয়েকজন পুলিশ সদস্য গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। এ সময় নিবন্ধনহীন মোটরসাইকেল নিয়ে একজন যুবক সেই পথ ধরে যাচ্ছিলেন। দায়িত্বরত পুলিশ মোটরসাইকেল থামিয়ে পরিচয় জানতে চান। এ সময় নিজেকে ‘চেয়ারম্যান পুত্র শুভর লোক’ বলে নিজের পরিচয় দেন ওই যুবক। এছাড়া আরও নানা প্রশ্ন করে পুলিশ। এক পর্যায়ে ওই যুবক চলে যান। এর কিছুক্ষণের মধ্যে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান শুভর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের চার সদস্য আহত হন। 

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চেয়ারম্যানের ছেলে শুভকে গ্রেফতারের আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় শুভকে এক নম্বর আসামিসহ আট জন নামীয় আসামি এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘১৫ ডিসেম্বর রাত ১টার দিকে সড়কে পুলিশ মোটরসাইকেল চেক করছিলো। এ নিয়ে তাদের লোকজনের সঙ্গে বিরোধ তৈরি হয়। পরে তাদের ১০-১৫ জনের একটি দল এসে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, পুলিশের দায়িত্ব পালনে বাধা এবং পুলিশকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদের ছেলে শুভকে গ্রেফতারের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম